বিজ্ঞাপন

জয়পুরহাটে কুরিয়ারের গোডাউনে অবৈধ সিরাপ ও জর্দা জব্দ

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জর্দা জব্দ করেছে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (০৪ মে) রাতে শহরের জানিয়ার বাগান এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। তবে বিশাল এই অবৈধ চালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র্যা বের একটি টহল দল অংশ নেয়।

অভিযান চলাকালে কুরিয়ারের গোডাউনে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্দাপুর জর্দা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত এসব অবৈধ সামগ্রীর বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমন অবৈধ মালামাল পরিবহনের বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ম্যানেজার জিন্নাত রেহেনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দায়সারা জবাব দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসব মালামাল পাঠানো হয়। পাঠানো কার্টন বা বস্তার ভেতরে কী থাকে, তা চেক করা হয় না। তবে এসব পার্সেলের প্রেরক ও প্রাপকের তথ্য জানতে চাইলে তিনি তা সরবরাহ করা যাবে না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়টি নিশ্চিত করেন ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। তিনি জানান, বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনায় জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ও জর্দা ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ সামগ্রী ধ্বংস করা হবে বলে জানান তিনি।

পড়ুন:ময়মনসিংহে হামে আক্রান্তে ১শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২মোট মৃত্যু ২৪

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন