বিজ্ঞাপন

ত্রিশালে প্রত্যেক ইউনিয়নে মিনি স্টেডিয়াম গড়ে তুলবো: ডাঃ লিটন এমপি

লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। ত্রিশালের প্রত্যেকটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম গড়ে তুলে খেলার নগরী হিসাবে বাংলাদেশের মানচিত্রে নাম লিখাতে চাই।

বর্তমান সরকার খেলাধুলার প্রসারে ব্যাপক গুরুত্ব দিচ্ছে, তার প্রতিফলন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ -৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন।

রোববার বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক,বালিকা)উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলা উপভোগ করার পর ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “আজকের এই ছেলে মেয়েরা যারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছে, তারাই ভবিষ্যতে আমাদের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। তাদের সঠিক বিকাশের পরিবেশ করে দেওয়া আমাদের দায়িত্ব।

নিজের নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করে সংসদ সদস্য ডা, লিটন বলেন, খেলাধুলাকে গ্রাম পর্যায়ে জনপ্রিয় করতে এবং দক্ষ খেলোয়ার গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতি দেন ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে ত্রিশালকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান , ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজি ,উপজেলা যুবদল নেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল প্রমুখ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি।

বিজ্ঞাপন

‌পড়ুন : নেত্রকোনা সীমান্তে মালিকবিহীন অবস্থায় মিলল ভারতীয় ফেন্সিডিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন