বিজ্ঞাপন

ঐক্যবদ্ধ ছাত্রদল গঠনে জোর, চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত কমিটির পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত সভাপতি মো: মিম ফজলে আজিম।

“উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা আমাদের মূল লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ নিজেদের সাংগঠনিক পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা আরও শক্তিশালী করতে এই কমিটি কাজ করবে।

এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো: ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: সারোয়ার জাহান, জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: ওমর ফারুক রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।

সভা শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন