বিজ্ঞাপন

জীবননগরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবিধারী এক ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাফহিমুল হোসাইন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চোখের রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

তাফহিমুল হোসাইন একজন প্রতারক ভূয়া ডাক্তার। এমন অভিযোগের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত তার প্রয়োজনীয় সনদপত্র ও বৈধতা যাচাই করে অসঙ্গতি পাওয়া পেলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানা পুলিশের একটি টিম।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে ফুফুর কবরস্থান সহ জমি দখলের অভিযোগ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন