বিজ্ঞাপন

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করছে পুলিশ। এসময় মূল মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি পালিয়ে যায়। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন, জোসনা বেগম ও তালহা মিয়া।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান করে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় জাহিদ হাসান জনি নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদ হাসান জনি বিপুল পরিমান মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জনির মা জোসনা বেগমের রুমে তল্লাশী চালিয়ে আনুমানিক ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে পুলিশ জোসনা বেগম ও জনি সহযোগী তালহা নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পড়ুন:মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন, মিরসরাইয়ে ছেলের ৬ মাসের কারাদণ্ড

দেখুন:মাশরুম চাষ পাল্টে দিয়েছে সফি উল্যার জীবন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন