এ বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন প্রাথমিক প্রস্তুতি অনুযায়ী বছরের শেষ দিকে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ ও তপশিল নিয়ে আলোচনা চলছে।
জ্বালানি তেল নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
পড়ুন: শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ভয়াল এক রাতে রক্ত, চিৎকার আর বাঁচার শেষ চেষ্টা


