বিজ্ঞাপন

জোর করে ভোট লুট করা হয়েছে: মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বঅচনে জোর করে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি। পদত্যাগ না করার ঘোষণাও দেন তিনি। আজ মঙ্গলবার (৫ মে) সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

মমতা অভিযোগ করে বলেন, বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন হয়েছে। মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করে। সব অফিসারদের বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।

তিনি আরও বলেন, এখনই তিনি পদত্যাগ করবেন না। বলেন, ‘‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এমনি জিতলে কোনও অভিযোগ থাকত না। হার-জিত থাকেই। কিন্তু তা হয়নি। আমরা হারিনি। ওরা লুট করেছে।

পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন