বিজ্ঞাপন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রোকন

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার নগরীর শিকারীকান্দা বাইপাস আকুয়া খাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আওতাধীন এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে। পরবর্তীতে এই কর্মসুচি আরো বাড়বে বলে জানিয়েছেন সিটি প্রশাসক।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পরিবহন শাখার প্রধান রাজিব উল আহসান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসক বলেন, ‘জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরবর্তী প্রজন্ম যেন একটি বাসযোগ্য বাংলাদেশ পায়। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য বৃক্ষরোপন এবং খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জনআন্দোলনে রূপান্তর করতে হবে।’ সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।’ দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও ভারসাম্য রক্ষায় আমরা সেবক হিসাবে কাজ করে নতুন নগর উপহার দিব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালে প্রত্যেক ইউনিয়নে মিনি স্টেডিয়াম গড়ে তুলবো: ডাঃ লিটন এমপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন