ঢাকার দোহার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে মঞ্জু মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) উপজেলা নারিশা এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মঞ্জু মোল্লা নারিশা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের আওয়ামলীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার এবং পুনরায় রাজনৈতিক কার্যক্রম চালানোর ও নাশকতামূলক কর্মকা- পরিচালনার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

