স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসাতে দেওয়া হবে না।
পশু পরিবহনের সময় যেন মানুষের ভোগান্তি ও যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
পড়ুন: বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার
আর/


