বিজ্ঞাপন

বিশ্ববাজারে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় ডলার ও তেলের দাম কমছে, ফলে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে। এতে সুদের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা দেয়ায় সুদবিহীন সম্পদ স্বর্ণের প্রতি আকর্ষণ বেড়েছে বিনিয়োগকারীদের।

বুধবার (৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৪ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পারস্য উপসাগরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বছর শেষে স্বর্ণের দাম সাড়ে ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।’

এ ছাড়া রুপার দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলার, প্লাটিনাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ২০ দশমিক ০৫ ডলার এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৪ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের বাজারে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন