বিজ্ঞাপন

অষ্টগ্রামে বন্যার্ত কৃষকদের মাঝে রেহা কবির সিগমার ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরাঞ্চলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক কৃষক পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, হাওর গবেষক ও নারী উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা।

বিজ্ঞাপন


গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী তিনি অষ্টগ্রামের বিভিন্ন দুর্গম হাওর এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই সহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে কাজী রেহা কবির সিগমা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি বলেন, হাওরের মানুষ আজ চরম বিপদে। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো কিছু সহায়তা নিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। এটি কোনো দান নয়, বরং মানুষ হিসেবে মানুষের প্রতি আমার দায়িত্ববোধ।

তিনি আরও বলেন, বন্যার এই সংকটময় মুহূর্তে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। আমি সমাজের সামর্থ্যবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যা কিছু আছে তা নিয়ে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ান। আপনাদের ছোট ছোট সাহায্যও এই কৃষকদের জীবনে বড় স্বস্তি বয়ে আনতে পারে।

অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়নের দুর্গত গ্রামগুলোতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ফসল হারানো ও পানিবন্দি কৃষক পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, হাওর গবেষক হিসেবে কাজী রেহা কবির সিগমা দীর্ঘকাল ধরে এই অঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছেন এবং এবারের বন্যায়ও তিনি ব্যক্তিগত উদ্যোগে সরাসরি মাঠে নেমেছেন।
সহায়তা কার্যক্রমের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- কসবা সীমান্তে বিএসএফের গুলিতে শিক্ষার্থীসহ দুইজন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন