বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গ নির্বাচনে জিতলেন যেসব তারকা, হারলেনও অনেকে

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আলোচনায় ছিলেন বিজেপি ও তৃণমূলের একঝাঁক তারকা প্রার্থী। যাদের মধ্যে একাধিক প্রার্থী বিজয়ের হাসি হেসেছেন আবার কোনো তারকা শেষপর্যন্ত ভোটের লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে পারেননি।

এবারের বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট তারকা প্রার্থী ভোটের মাঠে লড়াই করেন। তারকা প্রার্থীরা হলেন অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষ ও অভিনেতা হিরণ চ্যাটার্জী।

সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল পর্যালোচনা শুরু হলে দেখা যায়, তৃণমূল থেকে শোচনীয়ভাবে ভোটে পরাজিত হন তারকারা। আবার বিজেপি তারকা প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন।

আসুন এক নজরে জেনে নিই, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তারকাদের ফলাফল-

১। সোহম চক্রবর্তী: নদীয়ার করিমপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হন সোহম চক্রবর্তী। তাকে ১০১৮৫ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ।

২। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: বরানগর কেন্দ্রে বিজেপির সজল ঘোষের কাছে পরাজিত হন তৃণমূলের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। নির্বাচনে ১৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

৩। রাজ চক্রবর্তী: রাজনীতির মাঠে মুদ্রার উল্টো পিঠ দেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী। সিনেমার পর্দায় হিট হলেও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াইয়ে হেরেছেন রাজ। বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫৮২২ ভোটে পরাজিত হন এ তারকা পরিচালক। এর মাধ্যমে রাজনীতির ময়দানে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন তিনি।

৪। রুদ্রনীল ঘোষ: নির্বাচনের মাঠে ভোটের হিসাবে প্রথম রাউন্ডের গণনা থেকেই অভিনেতা রুদ্রনীল ঘোষ এগিয়ে ছিলেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৩২৯৪। ভোট গণনার শেষ মুহূর্তে তিনি তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

৫। হিরণ চট্টোপাধ্যায়: হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে ২২২৬০ ভোটে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের লড়াই রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একইসঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটের মাঠে এনে দিয়েছে বাড়তি উত্তেজনা ও উৎসবের আমেজ।

বিজ্ঞাপন

।।। আনন্দবাজার অবলম্বনে লিখেছেন হাবিবুর রহমান

পড়ুন : শেষ পর্যন্ত জিততে পারলেন না সোহম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন