বিজ্ঞাপন

চিত্রনায়ক আমিন খানের উপস্থিতিতে সীতাকুণ্ডে মাইশা ইলেকট্রনিক্সের পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়আমতলস্থ ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মাইশা ইলেকট্রনিক্স আয়োজিত ‘ঈদুল আজহা-২০২৬ ত্রৈমাসিক ঈদ বিক্রয় উৎসব’-এর লাকি কুপন র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যাফেল ড্র পরিচালনা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

লাকি কুপন ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন রেফ্রিজারেটর, তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টেলিভিশন এবং চতুর্থ পুরস্কার হিসেবে একটি ওয়াশিং মেশিন প্রদান করা হয়। এছাড়া মোট ২০ জন বিজয়ীর মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

বার আউলিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেড অব সেলস ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসাইন লিমন, সিএমও ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জোয়েব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী মীর কুতুব উদ্দীন ইফতেখার এবং মাইশা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়ালটন দেশীয় প্রযুক্তিপণ্য বাজারজাত করছে। এ ধরনের বিক্রয় উৎসব ও পুরস্কার প্রদান কর্মসূচি ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সবার একটু সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন