মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘীবাড়ি জঙ্গল থেকে আয়না খাতুন (৪০) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আয়না খাতুন একই এলাকার আবুল কাশেমের স্ত্রী। তিনি গত ১১ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ বুধবার(৪মে)আনুমানিকবিকেল ৪:৩০ ঘটিকায় স্থানীয়রা জঙ্গলের ভেতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।
পড়ুন : নেত্রকোনায় শিশু অন্তঃসত্ত্বা: প্রধান অভিযুক্ত কারাগারে, ৭ দিনের রিমান্ড আবেদন


