বিজ্ঞাপন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নবগঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধা

রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটিতে জেলা,উপজেলাসহ প্রতিটি ওয়ার্ড ইউনিট ত্যাগী,পরিশ্রমী ছাত্রদল নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দেন।

মঙ্গলবার ৫ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা জিয়ানগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ অলি আহাদ,সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, সহ-সভাপতি জ্যোতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, রানা পাল, মুহাম্মদ সুমন হোসেন, ইসহাক, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, যুগ্ম সম্পাদক হাসান ইমরান, শফিকুল ইসলাম, সাজিত ইমতিয়াজ এবং দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি।
এছাড়াও রাঙামাটি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। রাঙামাটি জেলা ছাত্রদলকে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আসন্ন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জেলা, উপজেলাসহ প্রতিটি ওয়ার্ড ইউনিট ত্যাগী, পরিশ্রমী ছাত্রদল নেতাকর্মীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জনগণের স্বার্থে ঐক্য ও ছাড় দেওয়ার আহ্বান এমপি এনামুল হক এনামের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন