বিজ্ঞাপন

জনগণের স্বার্থে ঐক্য ও ছাড় দেওয়ার আহ্বান এমপি এনামুল হক এনামের

চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৪টায় পটিয়ার কৈয়গ্রামে আলহাজ্ব এনামুল হক এনামের বাসভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ছাড় দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে এবং জনগণকেও সচেতন থাকতে হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম; উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি; পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের; সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর; পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ; পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু; পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোঃ জাহেদ; পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সাবেক সদস্য সচিব আবদুল কাদের; উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান; পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম; চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রদল সম্পাদক নাছিরকে অভিবাদন জানিয়ে নোয়াখালীতে আনন্দ শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন