বিজ্ঞাপন

বিদ্যুতের চাপ কমাতে ঢাকার প্রতিটি ভবনে সোলার বসানোর উদ্যোগ সরকারের

বিদ্যুতের ওপর চাপ কমাতে রাজধানী ঢাকার প্রতিটি ভবনে সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আগামী জুনের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়াতে সরকার সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি বলেন, দেশে বিদ্যুতের দাম এখনো বাড়ানো হয়নি।

পড়ুন: যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন