বিজ্ঞাপন

নেত্রকোনায় ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়ল এক মাদক সম্রাট

নেত্রকোনার মদন উপজেলায় দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহান মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহান মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও মাদক মামলা রয়েছে এবং একটি মাদক মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজার পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) ফয়সাল, এসআই তারা মিয়া, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর এবং কনস্টেবল মমিনুল ইসলামসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের জনৈক হাজী মো. সাদেক আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুইশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃত জাহান মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া আগে থেকেই তার নামে ২ বছরের সাজার একটি পরোয়ানা ছিল।

তিনি আরও বলেন, “মদন থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় পরিত্যক্ত ঘরে মাদক সেবনের আড্ডা, ৫ জনের জেল-জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন