বিজ্ঞাপন

তামিলনাড়ুতে সরকার গড়তে না দিলে গণ-ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি থালাপতি বিজয়ের

তামিলনাড়ুতে সরকার গড়তে না দিলে গণ-ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি থালাপতি বিজয়ের দল টিভি’কের।

আজ ৮ মে রাতে থালাপতি বিজয় এ ঘোষণা দেন।

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। সেখানকার ২৩৪টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১৮ আসন। কিন্তু থালাপতি বিজয়ের দলের টিভিকে পেয়েছে ১০৮ আসন। তাদের প্রয়োজন ছিল ১০ আসন। এরমধ্যে ভারতীয় কংগ্রেসের পাঁচ বিধায়ক তাদের সঙ্গে যোগ দেওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছিল ১১৩-তে। কিন্তু বিজয় নিজে দুটি আসনে জয় পাওুয়ায় একটি আসন ছাড়তে হবে। এতে কংগ্রেসের সঙ্গে জোট করেও তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১২-তে। ফলে সরকার গঠনে তাদের আরও ছয় বিধায়কের সমর্থন প্রয়োজন।

সাবেক ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল থালাপতির সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে তাকে এখন ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে।

এরমধ্যে এএমএমকে নামে আরেকটি দলের একমাত্র বিজয়ীর সঙ্গে যোগাযোগ করেছে থালাপতির টিভিকে।

টিভিকের ভেতরের একটি সূত্র সংবাদমাধ্যম এনডিটিভিকে বৃহস্পতিবার (৭ মে) জানিয়েছে, তাদের আশা কাল শুক্রবারের মধ্যেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে তারা।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন