বিজ্ঞাপন

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্বোধন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাচারিবাড়ীতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জগত বিখ্যাত সাহিত্য রচনা করেছেন, এ অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা ও উপন্যাস। তার রচিত গান ও সাহিত্যকর্ম এ দেশের মানুষ যুগ যুগ স্মরণ করবে।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ২৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কাচারিবাড়ীতে তিনদিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, শাহজাদপুরের বাংলা সাহিত্য কথা বলতে গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামই প্রথম আসে। এজন্যই তাকে আজ দেশবাসী নানা আয়োজনের মধ্যদিয়ে স্মরণ করছেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজিল প্রমুখ।

সিরাজগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারে ৮, ৯ ও ১০ মে- ২৫, ২৬ ও ২৭শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে রবীন্দ্র মেলাও বসেছে। এ উৎসবে দেশ-বিদেশ ও স্থানীয় রবীন্দ্র অনুরাগিদের ঢল নেমেছে কাচারিবাড়িতে। আগামী ১০ মে জন্মজয়ন্তী উত্সবের পর্দা নামবে।

পড়ুন- আল জাজিরার প্রতিবেদন: বিশ্ব তেল সংকটে বিপাকে আসিয়ানভুক্ত দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন