বিজ্ঞাপন

কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে জবাই করে হত্যা

গাজীপুরের কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার মূল হোতা নিহত শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছে। গতকাল (৮ মে) শুক্রবার দিবাগত রাতে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভাড়াটিয়া ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর এলাকায়।

বিজ্ঞাপন

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, প্রায় এক বছর আগে একটি প্রাইভেট কার চালক ফোরকান মিয়া রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়ান (২) এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া (২২)। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন:মির্জা ফখরুল-তামিম ইকবালসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

দেখুন:আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন