বিজ্ঞাপন

শাহরুখের থেকে শুধুই শেখার আছে: সাইফ আলী খান

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজের সূত্রে আলোচনায় উঠে এলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সাইফ আলী খান। যদিও এবার তারা পর্দায় একসঙ্গে অভিনয় করছেন না, তবুও নতুন ছবিকে ঘিরে তাদের সহযোগিতা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সাইফ আলী খানের আসন্ন নেটফ্লিক্স ছবি ‘কর্তব্য’-এর সঙ্গে যুক্ত রয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন

দুই দশকেরও বেশি আগে ‘কাল হো না হো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও সাইফ। সেই ছবির সাফল্য আজও দর্শকদের মনে উজ্জ্বল। এবার নতুন প্রজেক্টে তাদের এই পুনর্মিলন যেন পুরনো স্মৃতিকে আবারও ফিরিয়ে আনল। সম্প্রতি মুম্বাইয়ে ‘কর্তব্য’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সইফ আলি খান। সেখানে তিনি শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন।

সাইফ জানান, অভিনয় জীবন থেকে শুরু করে কাজের ধরণ- অনেক ক্ষেত্রেই তিনি শাহরুখকে অনুসরণ করার চেষ্টা করেন। তার কথায়, শাহরুখ একদিন তাকে একটি শক্তিশালী চিত্রনাট্যের কথা জানান এবং সেটি পড়তে ও শুনতে অনুরোধ করেন। এরপর পরিচালক ও পুরো টিমের সঙ্গে আলোচনার পর ছবিটির কাজ শুরু হয়।

সাইফ আরও বলেন, ‘ছবির কাজ শেষ হওয়ার পর শাহরুখ নিজেও ‘কর্তব্য’ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং ছবিটি নিয়ে তার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। অভিনেতার মতে, শাহরুখ শুধু একজন বড় তারকাই নন, তিনি একজন বিচক্ষণ প্রযোজকও।’

প্রযোজক হিসেবে শাহরুখ ও গৌরী খানের কাজের ধরন সম্পর্কেও খোলামেলা মন্তব্য করেন সাইফ। তিনি জানান, দুজনেই পরিচালকদের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করেন। শুটিং চলাকালীন তারা সেটে উপস্থিত থাকতেন না, কারণ তাদের ধারণা, পরিচালকের নিজের মতো করে কাজ করার সুযোগ থাকা উচিত। সাইফের মতে, এই স্বাধীনতাই ছবিটিকে আরও বাস্তব ও শক্তিশালী করে তুলেছে।

‘কর্তব্য’ ছবিতে সাইফ আলি খান এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির নাম পবন, যিনি নিজের নীতি, দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের সংঘাতের মধ্যে প্রতিনিয়ত লড়াই করেন। সাইফ জানান, এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো- এটি কোনও সহজ সমাধান দেয় না, বরং দর্শকদের কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।

ছবিটিতে সাইফ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রসিকা দুগাল, জাকির হুসেন, সঞ্জয় মিশ্র এবং মনীশ চৌধুরী। পরিচালক পুলকিত পরিচালিত এই ক্রাইম থ্রিলার আগামী ১৫ মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করবে।

পড়ুন:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

দেখুন:আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন