বিজ্ঞাপন

গ্যাস বিস্ফোরণ: দরজা-জানালা বন্ধ থাকায় ভয়াবহতা আরও বেড়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি সেখানে দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জানান, একটি পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন এবং তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় গ্যাস লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই পুরো ঘরে আগুন ধরে যায়।

তিনি বলেন, ঘটনার সময় বাসার দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণের ভয়াবহতা আরও বেড়েছে। বর্তমানে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সরকার প্রয়োজন হলে আর্থিক সহায়তাও দেবে।

মন্ত্রী আরও সতর্ক করে বলেন, গ্যাস সিলিন্ডার ও লাইনের গ্যাস ব্যবহারে অসচেতনতা বড় ঝুঁকি তৈরি করছে। তিনি সিলিন্ডার বাইরে রাখার, নিয়মিত লিকেজ পরীক্ষা করার এবং রান্নার সময় দরজা-জানালা খোলা রাখার পরামর্শ দেন।

এছাড়া তিনি জানান, গ্যাস দুর্ঘটনা কমাতে সচেতনতা বাড়াতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে এবং নিয়মিত লিকেজ পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পড়ুন: হামে মৃত্যু ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন