বিজ্ঞাপন

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের (২০২৬-২০২৮) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ-দিনাজপুর জেলার আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাশী কুমার দাস, ৯টি উপজেলা হতে আগত ভোটারদের ভোট গ্রহণ করেন। তাকে সহযোগিতা করেন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মো: লুৎফর রহমান, আহবায়ক আব্দুস সালাম, নিমাই চন্দ্র রায়, হেমবালা ও শাপলা খাতুন। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ করা হয়।

ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার সভা প্রধান পদে এনামুল হক’কে সহ-সভা প্রধান পদে আরুফা খাতুন, সম্পাদক পদে বাদশা আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ সম্পাদক পদে কমল চন্দ্র রায়কে নির্বাচিত ঘোষনা করেন। এসময় সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান ও আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে জনসংগঠনের দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন- বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল ‘অগ্নি-৫’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন