বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠবোঝাই ট্রাক ঢুকে গেলো ব্যবসা প্রতিষ্ঠানে

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঠবোঝাই ট্রাক নির্মাণ সামগ্রী বিক্রির দোকানে ঢুকে গেছে। এতে দোকান ঘরটির সামনের কিছু অংশ এবং দোকানে থাকা কিছু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার ভোর ৪টার দিকে মুন্সিগঞ্জের সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজারের দক্ষিণ পাশে মোল্লা ট্রেড সেন্টারে ওই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, কাঠবোঝাই ট্রাকটি মুন্সিগঞ্জের সিপাহীপাড়া সড়ক হয়ে পাশের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ের মজিবর টিম্বার্সের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যায়।

দোকানের পরিচালক নাঈম মোল্লা জানান,ঘটনাটি ঘটেছে ভোরে। সে সময় দোকানের ভেতর কেউ ছিলেন না। এ কারণে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে দোকানের ভেতরে থাকা তাদের মূল্যবান টাংকিসহ কিছু জিনিসপত্র ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে তারা কাঠবোঝাই ট্রাকটি যেখানে নিয়ে যাচ্ছিলো মজিবর টিম্বার্সে। ওই প্রতিষ্ঠানের মালিক মজিবর সরদারের সাথে যোগাযোগ করেন। তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

পার্শ্ববর্তী দোকানদার ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজি জানান,সকালে ফজরের নামাজের সময় ঘটনাটি ঘটে। শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন ভারী কাঠ বোঝাই ট্রেইলর ট্রাকটি দোকানের ভেতরে ঢুকে আছে। সাথে সাথে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ বন্ধের ব্যবস্থা করেন তিনি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে।

পড়ুন- দিনাজপুরে বিশ্ব মা দিবসে “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন