বিজ্ঞাপন

দোহারে জেলেদের নিয়ে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা হৃদ লহরী মিলাতয়নে জেলা মৎস্য কার্যালয় ও দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে দোহার ও নবাবগঞ্জ উপজেলার জেলে ও মৎস্য আরৎদারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


কর্মশালায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা কালে নদীতে কোন প্রকার জাল ফেলা যাবে না। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আপনারা যদি সরকারের নিদের্শনা মেনে চলেন তাহলে সরকার আপনাদের সহযোগিতা করবে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।


দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, জেলা কমিশনার কামরুল হোসেন সরকার, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীম হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া সহ অনন্য নেতৃবৃন্দ।

মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ।মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা হৃদ লহরী মিলনাতয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে । একজন মাদকাশক্ত ব্যাক্তি পরিবারকে চাপ প্রয়োগ করে জমি বিক্রি করে হলেও তারা তাদের মাদক সেবক করে থাকে। এমনকি মাদক সেবনের জন্য টাকা না দিলে তারা তাদের পরিবারকে মারধর করে। মাদক একটা ভয়াবহ নেশা। আজকাল দেখা যায় ছেলে ও মেয়ে উভয়ই মাদকের উপর জরিয়ে পড়ছে। এই করাল থাবা থেকে আমাদের ছেলে মেয়ে রক্ষা করতে হলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।


এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীম হোসেন, কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুন, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, পুলিশ কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।

পড়ুন- হামে মৃত্যু ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন