বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
রোববার (১০ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কলেজ রোডস্থ ভিপি অমর কৃষ্ণ দাসের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাসর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মীর রহুল আক্তার সোহেল, জিয়া পরিষদের সভাপতি আবু হাসিম তালুকদার, সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে কেক কেটে ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মদিন উদযাপন করা হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
পড়ুন : রাজশাহীর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ, ১৫ মে থেকে বাজারে পাওয়া যাবে আম


