বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের নতুন সুপারস্টার এন্সো ফের্নান্দেস

চার বছর আগেও তিনি ছিলেন সম্ভাবনাময় এক তরুণ। আর এখন? আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম প্রধান শক্তি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আলোচনায় উঠে এসেছে এন্সো ফের্নান্দেসের নাম। কারণ, শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির দলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্রদের একজন হয়ে উঠেছেন এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বের নজর কাড়েন এন্সো। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিজেকে পরিচিত করে তোলেন বিশ্বমঞ্চে। সেই আসরের পর থেকে তার ক্যারিয়ারের গ্রাফ শুধু ঊর্ধ্বমুখী।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট থেকে উঠে এসে পর্তুগালের বেনফিকায় নিজেকে আরও শাণিত করেন তিনি। এরপর ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যোগ দিয়ে হয়ে উঠেছেন দলের অন্যতম নেতৃত্বদানকারী ফুটবলার। বর্তমানে তিনি শুধু একজন মিডফিল্ডার নন, বরং পুরো ম্যাচের গতি বদলে দিতে সক্ষম একজন পূর্ণাঙ্গ খেলোয়াড়।


ডিফেন্সিভ মিডফিল্ড থেকে আক্রমণভাগ- সব জায়গাতেই সমান স্বচ্ছন্দ এন্সো। কখনও বল কাড়ছেন, কখনও আক্রমণ সাজাচ্ছেন, আবার প্রয়োজন হলে গোলও করছেন। এই বহুমুখী দক্ষতার কারণেই কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় তার গুরুত্ব দিন দিন বাড়ছে।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর মেক্সিকোর বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে বদলি নেমে দারুণ এক গোল করেন এন্সো। সেই ম্যাচ থেকেই মূল একাদশে জায়গা পাকাপোক্ত হয়ে যায় তার।

এরপর পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও নিজের উপস্থিতি জানান দেন এই মিডফিল্ডার। মাঝমাঠে তার নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস আর্জেন্টিনাকে এনে দেয় দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান।

শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও ধারাবাহিক সফলতা পেয়েছেন এন্সো। ডিফেন্সা ই জাস্টিসিয়া, রিভার প্লেট, বেনফিকা এবং চেলসি- প্রায় সব দলেই জিতেছেন শিরোপা। সম্প্রতি ক্লাব বিশ্বকাপেও চেলসির সাফল্যে রেখেছেন বড় অবদান।

চেলসির হয়ে চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। গোল করা থেকে শুরু করে আক্রমণ তৈরি- সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইউরোপের বড় বড় ম্যাচে তার পরিণত ফুটবল এখন তাকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও এন্সোকে দেখছেন আধুনিক ফুটবলের আদর্শ মিডফিল্ডার হিসেবে। তার মতে, মাঠের যেকোনো জায়গায় সমান দক্ষতায় খেলতে পারেন এন্সো, যা দলের কৌশল বদলে দিতে বাড়তি সুবিধা দেয়।

অন্যদিকে লিওনেল মেসিও তরুণ এই মিডফিল্ডারের প্রশংসা করে বলেছেন, বড় মঞ্চের চাপ সামলানোর অসাধারণ ক্ষমতা রয়েছে তার মধ্যে। সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দও এন্সোর আত্মবিশ্বাস ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতায় মুগ্ধ।

পড়ুন:আরেকটি জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

দেখুন:আঙুর চাষে তরুণ উদ্যোক্তার চমক 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন