বিজ্ঞাপন

আরেকটি জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জয় তুলে নিয়েছে আর্সেনাল। রোববার (১০ মে) প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল। ম্যাচের একমাত্র গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্ড্রো ট্রসার্ড।

ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা আশা করেছিলেন, ওয়েস্ট হ্যাম হয়তো আর্সেনালকে আটকে দিতে পারবে। তবে সেই আশা পূরণ হয়নি। টানা তৃতীয় জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল লন্ডনের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। নবম মিনিটেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তারা। প্রথমে রিকার্দো ক্যালাফিওরির শট প্রতিহত করেন এক ডিফেন্ডার। এরপর কর্নার থেকে ট্রসার্ডের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক, ফিরতি বলের আরেকটি হেড গিয়ে লাগে পোস্টে।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধের শেষদিকে ভালেন্তিনের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক রায়া। দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় দুই দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি।

অবশেষে ৮৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মার্টিন ওডেগার্ডের পাস থেকে প্রথম ছোঁয়ায় নিচু শটে বল জালে পাঠান ট্রসার্ড। যোগ করা সময়ে ওয়েস্ট হ্যাম গোল পেলেও ভিএআরের সহায়তায় তা বাতিল করেন রেফারি।

৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যান সিটি তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপ সামনে রেখে ফেবারিট দলগুলোর নাম জানালেন মেসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন