বিজ্ঞাপন

ইতালিতে একই বাসায় বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

ইতালির ভেনিসে একই বাসায় ভাড়া থাকার সুযোগ নিয়ে ১৭ বছরের এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিন মাসের শিশুসন্তানের জননী ওই নারী ঘটনাটির বিচার চেয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। ইতালির পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত শনিবার নবজাতক সন্তানের মা ভেনিস পুলিশের কাছে অভিযোগ করেন যে, একই অ্যাপার্টমেন্টে থাকা এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন। ওই ব্যক্তি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে একই বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

অভিযোগে বলা হয়, স্বামীর সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটান। ঘটনাটি শিশুর উপস্থিতিতেই ঘটেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। পরে ইতালির কারাবিনিয়ানি বাহিনী অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে।

কারাবিনিয়ানি জানিয়েছে, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা হওয়ায় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে তদন্ত চলছে। আবাসিক ভবনের ভেতরে ঘটনাটি ঘটায় সত্য উদঘাটনে সময় লাগতে পারে বলে তারা জানায়। বর্তমানে ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ চালানো হচ্ছে।

ঘটনার পর ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে তার শারীরিক পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হয়। চিকিৎসা সংক্রান্ত নথি তদন্তের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পড়ুন: পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন