এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব ছেড়েছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.” মোনামি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে তিনি কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেননি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে যাওয়ার ইচ্ছা তার ছিল না। ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন বলেও লেখেন তিনি।
তার ভাষায়, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!”
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ নিয়ে তার অনেক আশা ও স্বপ্ন ছিল। নিজের দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারা তার কাছে সৌভাগ্যের বিষয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
পড়ুন: পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আর/


