বিজ্ঞাপন

টিএসসি থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্যার এ এফ রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (সোমবার) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

গত ২ মে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল থেকে নাছিফ ও রুবেলকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে উঠে ওই স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হায়েস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। ওইদিন বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৪ মে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনমথ হালদার তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন আজ ধার্য্য রাখেন।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেয়।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন