বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজের এবং ভিত্তিপ্রস্ত স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ২৬তম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটান শেষে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রথযাত্রা উৎসবের উদযাপন কমিটির সভাপতি অনিল কৃষ্ণ রায়, সাধারন সম্পাদক অনাদী মন্ডল, সহ-সভাপতি প্রহলাদ হীরা, ঝন্টু ঢালী, মোহিদ বালা, নিতিশ ঢালী, প্রহলাদ বৈরাগী, যুগ্ম সম্পাদক শিক্ষক অজামিল ঢালী কোষাধ্যক্ষ বনমালী বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক কাজী মনিরুজ্জামান টুকুকসহ অসংখ্য দর্শনার্থী ও ভুক্তকুল উপস্থিত ছিলেন। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ সহকেল কাছে নতুন ভবনের নির্মাণ কাজের জন্য অথর্িূক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে অনুষ্ঠান ঘিরে অত্র মন্দিরে অসংখ্য শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহন করেন। রথযাত্রাটি মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ ধর্মীয় অনুষ্ঠানে নিজেদের সম্পৃক্ত করে। এ রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির চত্ত্বরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পড়ুন : দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


