বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় তেলুগু অভিনেতা নিহত

তেলুগু সিনেমা ও ডিজিটাল কনটেন্ট জগতের পরিচিত মুখ ভারত কান্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রবিবার (১০ মার্চ) ভোরেহায়দ্রাবাদের আউটার রিং রোডের আদিবাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় তার বন্ধু, সিনেমাটোগ্রাফার ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর জি সাই ত্রিলোকও নিহত হন।

আদিবাতলা পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন ভারত কান্ত। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, তারা দুজনই অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার বাসিন্দা ছিলেন এবং দুর্ঘটনার সময় হায়দ্রাবাদের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, ভারত কান্ত তেলুগু বিনোদন জগতে অভিনেতা, নৃত্যশিল্পী এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। তিনি টেন্যান্ট’ এবং ‘গ্রামাম’-এর মতো সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য প্রকল্পে অভিনয় করেছেন।

সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার প্রায় ৪০ হাজার অনুসারী এবং ইউটিউবে প্রায় ৩০ হাজার সাবস্ক্রাইবার ছিল।

অন্যদিকে, জি সাই ত্রিলোক ডিজিটাল ও চলচ্চিত্র প্রকল্পে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতেন এবং ইউটিউবে সক্রিয় ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে ভক্ত ও অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন:বাফটা টিভি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো ‘অ্যাডোলেসেন্স’

দেখুন:আঙুর চাষে তরুণ উদ্যোক্তার চমক 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন