বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, জানালেন সেই জাদুকর

এবারের বিশ্বকাপে ছোট দলগুলোর পারফরম্যান্স চোখে পড়ার মতো। তেমনই একটি দল কেপ ভার্দে। প্রথম রাউন্ডেই চম দেখানো এই দলটি রাউন্ড ৩২-শে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিার প্রতিপক্ষ। আগামী ৪ জুলাই মিয়ামি স্টেডিয়ামে হবে শেষ ১৬তে জাওয়ার লড়াই করবে দুই দল। এদিকে ঘানার আলোচিত আধ্যাত্মিক চিকিৎসক ও স্বঘোষিত জাদুকর নানা কওয়াকু বোনসাম ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচ নিয়ে।

বিজ্ঞাপন

এবার জাদুকর দাবি করেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেপ ভার্দে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বোনসামের এই ভবিষ্যদ্বাণীকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে তার আগের একটি দাবি। গ্রুপ পর্বে ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি ঘোষণা করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছেন, যার ফলে কেইন গোল করতে পারবেন না। পরে ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ডও গোলের দেখা পাননি। ঘটনাটি অনেকের কাছে নিছক কাকতালীয় মনে হলেও সামাজিক মাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মজার বিষয় হলো, ম্যাচের পর নিজের অবস্থানও বদলান বোনসাম। তিনি জানান, হ্যারি কেইনের ওপর থেকে তিনি সেই ‘অভিশাপ’ তুলে নিয়েছেন। এরপরই ভবিষ্যদ্বাণী করেন, ইংল্যান্ড অধিনায়ক পরের ম্যাচে গোল করবেন। পরে পানামার বিপক্ষে ম্যাচে গোল করে সেই ভবিষ্যদ্বাণীও সত্যি বলে মনে করিয়ে দেন কেইন।

কেপ ভার্দেকে দুর্বল ভাবছে না আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা শক্তির বিচারে কেপ ভার্দের চেয়ে অনেক এগিয়ে। তবে শেষ ষোলোর লড়াইয়ে আফ্রিকার দলটিকে কোনোভাবেই হালকাভাবে দেখছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং ম্যাচের আগে নিজের খেলোয়াড়দের সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন তাদের পুরো মনোযোগ কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনির আলোচনার বড় অংশজুড়েই ছিল কেপ ভার্দেকে নিয়ে। তিনি বলেন, “কোবো ভার্দে খুবই ভালো একটি দল। গ্রুপপর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব- প্রতিটি দলের বিপক্ষেই তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের বিপক্ষেও তারা সহজ ম্যাচ হতে দেবে না। এই বিশ্বকাপে আমরা দেখেছি, কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখার সুযোগ নেই। তারা দ্রুতগতির, মানসম্পন্ন এবং সংগঠিত একটি দল।”

‘কোনো কিছুই অসম্ভব নয়’ কেপ ভার্দের কোচ

লিওনেল মেসিরা প্রতিপক্ষ হলেও তাদের হারানো অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন কেপ ভার্দের কোচ বুবিস্তা। তিনি বলেছেন, ‘আমাদের জন্য কোনো কিছু অসম্ভব নয় (আর্জেন্টিনাকে হারানো)। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্ব হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত আছে কেপ ভার্দে।

কেপ ভার্দে কোথায় অবস্থিত?

কেপ ভার্দে একটি দ্বীপরাষ্ট্র, যা মূলত ১০টি আগ্নেয়গিরি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। এটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি সেনেগালের বিপরীত দিকে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মধ্যবর্তী অবস্থানের কারণে দেশটি ঐতিহাসিকভাবে এক অনন্য সাংস্কৃতিক সেতু হিসেবে পরিচিত।

জনসংখ্যা ও মানুষ: ২০২৬ সালের হিসাব অনুযায়ী, কেপ ভার্দের মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ ৩০ হাজার। এটি আফ্রিকার অন্যতম স্বল্প জনবহুল দেশ। এখানকার মানুষ অত্যন্ত আধ্যাত্মিক এবং মিশুক প্রকৃতির। পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের ইতিহাস থাকায় এখানকার প্রধান ভাষা পর্তুগিজ, তবে দৈনন্দিন আলাপচারিতায় তারা ‘ক্রিওলো’ (Crioulo) নামক এক মিশ্র ভাষা ব্যবহার করে, যা পর্তুগিজ ও বিভিন্ন আফ্রিকান ভাষার এক চমৎকার সংমিশ্রণ।

অর্থনীতি ও প্রধান আয়ের উৎস: কেপ ভার্দের অর্থনীতি মূলত সেবা খাত (Service Sector) কেন্দ্রিক। দেশটির জিডিপির প্রায় তিন-চতুর্থাংশই আসে বাণিজ্য, পরিবহন, পর্যটন এবং সরকারি পরিষেবা থেকে।

প্রধান আয়ের উৎস: পর্যটন খাত দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি। এছাড়া মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং লবণ রফতানিও আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

চ্যালেঞ্জ: ভৌগোলিক অবস্থান ও খরার কারণে কৃষিখাত এখানে কিছুটা সীমিত। ফলে দেশটি খাদ্যদ্রব্য ও জ্বালানির জন্য আমদানির ওপর বেশ নির্ভরশীল।

জিডিপি: দেশটির জিডিপি পিপিপি (পারচেজিং পাওয়ার প্যারিটি) অনুযায়ী প্রায় ৫.৩৮ বিলিয়ন মার্কিন ডলার (২০২২ সালের তথ্য অনুযায়ী)।

রাজধানী ও ধর্ম

কেপ ভার্দের রাজধানীর নাম প্রাইয়া (Praia), যা দেশটির বৃহত্তম শহর এবং প্রশাসনিক কেন্দ্র। ধর্মীয় দিক থেকে কেপ ভার্দে একটি বৈচিত্র্যময় দেশ। এখানকার প্রায় ৮০ শতাংশ মানুষ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। তবে পর্তুগিজ প্রভাব ও স্থানীয় আফ্রিকান সংস্কৃতির মিলনে এখানকার ধর্মীয় আচার-অনুষ্ঠানে এক অনন্য সিনক্রেটিজম বা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। ক্যাথলিক রীতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতির প্রভাব এখানকার উৎসবগুলোতে স্পষ্ট।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন