রাজশাহীর পুঠিয়া শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে সকালের অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীতের সময় ৫ শিক্ষার্থী অসুস্থ খবর পাওয়া গেছে। হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক ছাত্রী। কিছুক্ষণের মধ্যেই একে একে আরও ৪জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ে। এই নিয়ে স্কুলে শুরু হয় অস্থিরতা।
ওই স্কুল সূত্রে জানা যায়, সোমবার (১১ মে ২৬) সকাল প্রায় ১০টার সময় শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনাটি প্রকাশ পাই। অ্যাসেম্বলির সময় প্রথমে সপ্তম শ্রেণির ছাত্রী বৈশাখী খাতুন অসুস্থ হয়ে পড়ে। পরে একই শ্রেণির আরও দুই ছাত্রী সুরাইয়া ও নাবিলা ইয়াসমিন মাইসা এবং ষষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার লতা ও সিদরাতুল মুনতাহা অপেক্ষাও অসুস্থ হয়ে পড়ে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক ভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তারা অসুস্থ হয়েছে বলে ধারনা করছে স্কুল কর্তৃপক্ষ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুঠিয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা সকাল বেলায় বাড়ি থেকে খাওয়া-দাওয়া না করে এসে রোদের মধ্যে অ্যাসেম্বলি জাতীয় সঙ্গীতের লাইনে দাড়ানো কারণে গ্যাসফোরম করে অথবা রোদের গরমে মাথা ঘুড়ে পরে গিয়ে অসুস্থ হতে পারে। শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয়েছে। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।
পড়ুন- দেশে প্রথমবারের মতো চালু হলো ই-ঋণ, যেভাবে আবেদন করা যাবে


