বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন

সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিধ্বস্ত অবস্থায় বিএনপি দায়িত্ব নিয়েছে| ভঙ্গুর শিক্ষা ও সংস্কৃতি ব্যবস্থা নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে| চিন্তার, মতের পার্থক্য থাকবেই| এর মধ্যেই আমরা ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চাই| সমাজের বিভাজন, সংঘাত দূর করে ˆবৈষম্যহীণ দেশ গড়তে কাজ করছে সরকার| অন্যায় বা দুর্ণীতি করলে শাস্তি সবার জন্যই সমান| কাউকে ছাড় দেয়া হবে না| ময়মনসিংহের ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে এসে মতবিনিময় সভায় এসব কথা বলেন|

বিজ্ঞাপন


জেলা প্রশাসকের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় সভায় ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা:মাহবুবুর রহমান লিটন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আইরিন ফারজানা, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জেলা পরিষদের প্রশাসক ˆসৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|


মন্ত্রী বলেন, ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে| প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করবেন| জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন|

পড়ুন- হরমুজ প্রণালি পাড়ি দিতে ‘নতুন নিয়ম’ চালু করল ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন