বিজ্ঞাপন

মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে পুড়লো দুই ঘর

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাসুদেবপুর গ্রামের হারুন-অর-রশিদের মালিকানাধীন ঘরে হঠাৎ করে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুড়ে যাওয়া ঘরের মধ্যে চৌচালা টিনের ঘরটি তিনি গৌর শিকদার নামের এক ব্যক্তির নিকট ভাড়া দিয়েছিলেন। তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন। আর ছাপড়া ঘরটিতে তিনি নিজে লোক রেখে পেট্রোল ও ডিজেলের ব্যবসা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভাড়াটিয়া গৌর শিকদার বলেন, হারুন আর তার এক পার্টনার এখানে এক মাস ধরে পেট্রোল ও ডিজেলের ব্যবসা করতেন। আগুনে আমার ঘরে থাকা সাড়ে চার ভরি স্বর্ণ, খাট, ফ্রিজসহ নগদ ২ লাখ টাকা পুড়ে গেছে। এতে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ঘর পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন হারুন-অর-রশিদ। তবে, জ্বালানি তেলের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে তিনি ড্রামে ১০ লিটার তেল ছিলো বলে জানান।

হরিরামপুর ফায়ার সার্ভিসের লিডার মো. সোলায়মান মিয়া বলেন, আমরা বিকেল ৫টা ৩৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন