কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে বোরহান মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বোরহান মিয়া উপজেলার রামদী ইউনিয়নের রামদী গ্রামের আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মে দুপুরে অভিযুক্ত যুবক একই গ্রামের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে অসদাচরণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বোরহান মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : মাগুরায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ


