মাগুরা শহরে অবস্থিত সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন খান রিপনের বিরুদ্ধে একই কলেজের একাদশ শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অশালীন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী সুষ্ঠ বিচার চেয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো.আলফাজ উদ্দিন আহমেদ এর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, একাদশ শ্রেনীতে ক্লাস শুরু হলে স্যার তাকে সাজেশন দিয়ে সহযোগিতা করবে বলে জানায় ওই শিক্ষক। তার সাথে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে অশালীন ভাষায় কথা বলে ও কুপ্রস্তাব দেয়। পরে সেগুলো স্কিনসরজট দিয়ে রাখি এবং প্রিন্সিপালের নিকট (গত ৩০এপ্রিল) তারিখে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও কোনো বিচার পাইনি বলে জানায় ওই শিক্ষার্থী।
এঘটনায় সাধারণ শিক্ষার্থী ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ ও সাধারণ সম্পাদক ইমন বলেন, দেলোয়ার হোসেন এর চরিত্র নিয়ে এর আগেও কথা উঠেছে। সম্প্রতি আরেক শিক্ষার্থীকে এভাবে কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক হবে না। দ্রুত বিচার করতে হবে এঘটনার অন্যথায় তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন জানান, কলেজের শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একজন শিক্ষার্থীকে অশালীন কথা বলা ও অনৈতিক প্রস্তাবের বিষয়ে জানতে পেরেছি ও লিখিত অভিযোগও পেয়েছি। এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আরও এক সপ্তাহের সময় দাবি করেছেন তদন্ত কমিটি। তদন্ত শেষে এবিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান রিপনের কাছে জানতে চাইলে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
পড়ুন : বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


