বিজ্ঞাপন

মানিকগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আধুনিক নার্সিং সেবার প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনও উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “Our Nurses. Our Future; Empowered Nurses. Save Lives”।

অনুষ্ঠানের অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় নার্সদের পেশাগত দক্ষতা, মানবিক সেবা এবং স্বাস্থ্যখাতে তাদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, সহকারী পরিচালক ডা. এ কিউ এম আশরাফুল হক, বিএনএ মানিকগঞ্জ জেলা শাখার প্রতিনিধি এবং সিনিয়র স্টাফ নার্স শাহানারা।

এছাড়া সিনিয়র স্টাফ নার্স সাথী, মেহেদীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, রোগীদের সেবায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দক্ষ ও ক্ষমতাসম্পন্ন নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন