বিজ্ঞাপন

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুর টেস্টে জয়ের পথ খুলে দিতে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। লাঞ্চের আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে নামিয়ে অন্তত ৭৫ ওভার হাতে রেখে ম্যাচ জেতার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। আবহাওয়া ও আলোর বাধা না এলে শেষ দিনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় মিরপুর।

বিজ্ঞাপন

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ভিত্তি গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। তবে ১৫০ বলে ৭ চারে ৮৭ রান করে নোমান আলীর বলে এলবিডব্লিউ হন শান্ত। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থামলেও তার ইনিংসই বাংলাদেশকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়।

এর আগে মুশফিকুর রহিম ৩৭ বলে ২২ রান করে হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন। লিটন দাসও বেশিক্ষণ থাকতে পারেননি। শাহিন শাহ আফ্রিদির শর্ট বলে হুক করতে গিয়ে ২৮ বলে ১১ রান করে ফাইন লেগে হাসান আলীর হাতে ধরা পড়েন তিনি।

শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও টেলএন্ডাররা। মিরাজ ২৭ বলে ৩ চার ও ১ ছয়ে ২৪ রান করেন। তবে নোমান আলী এক ওভারে মিরাজ ও তাইজুল ইসলামকে ফিরিয়ে দেন। একই সঙ্গে মিরাজকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ১০০তম উইকেটও পূর্ণ করেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার।

তাসকিন আহমেদ নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। নোমানকে প্রথম বলেই ছক্কা হাঁকানোর পর হাসান আলীর বলে আউট হওয়ার আগে ৫ বলে ১১ রান করেন তিনি। এরপরই বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। তখন লিড দাড়ায় ২৬৭ রানে।

পঞ্চম দিনের উইকেটে ২৬৮ রানের লক্ষ্য সহজ হওয়ার কথা নয়। মিরপুরের পিচে বল নিচু হচ্ছে, কখনো হঠাৎ লাফাচ্ছেও। নোমান আলীর স্পিনে যেমন বাংলাদেশের ব্যাটসম্যানরা সমস্যায় পড়েছেন, তেমনি পাকিস্তানের শেষ ইনিংসেও মিরাজ-তাইজুলদের ভূমিকা বড় হয়ে উঠতে পারে। বাংলাদেশের এখন লক্ষ্য পরিষ্কার পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়ে মিরপুরে টেস্ট জয়।

পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন