সারাদেশের মতো আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সকালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এ র্যালিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নার্সরা এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্সিং সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণকারীরা রোগীসেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা, পেশাগত মর্যাদা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তাদের অবদানের বিষয়টি তুলে ধরেন।
পড়ুন- ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প


