রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পীরগাছা থানা এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে পীরগাছা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ৩ নং ইটাকুমারী ইউনিয়নে অভিযান পরিচালনা করে । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে হাতেনাতে আটক করা হয় তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আজ মঙ্গলবার (১২ মে) রংপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, ১. শ্রী রঞ্জন চন্দ্র (৪০), পিতা- শ্রী বিষ্ট চন্দ্র, গ্রাম- নরসিংহ। ২. মো. মাইনুদ্দিন (২৮), পিতা- মৃত আব্বাস আলী, গ্রাম- জাদু লস্কর। উভয়ই পীরগাছা উপজেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচার সাথে জড়িত।
পরবর্তীতে এই ঘটনায় পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় পলাতক আসামিসহ মোট তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
পড়ুন- বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি: প্রধানমন্ত্রী


