বিজ্ঞাপন

আক্কেলপুরে ধানখেত থেকে হাত-পা বাঁধা মাটিচাপা মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর গ্রামের নিশ্চিন্তা মাঠের একটি কাটা ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত শনিবার নওজোর গ্রামের নিশ্চিন্তা মাঠের দুলু চেয়ারম্যানের জমির বোরো ধান কাটা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই কাটা ধানখেত দিয়ে অন্য খেতে যাওয়ার সময় উৎকট দুর্গন্ধ পান। তারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, ধানখেতের এক জায়গায় মাটি আলগা করা এবং সেখান থেকে মানুষের একটি হাত বেরিয়ে আছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি আক্কেলপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি সরিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম রেজা বাদশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় এর পরিচয় শনাক্ত করা যায়নি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ৯৯৯-এ খবর পেয়ে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ২-৩ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পড়ুন- মিরপুর টেস্ট: পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন