১০/০২/২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে ভাতিজাদের লাঠির আঘাতে চাচার মৃত্যু

নাটোরের সিংড়ায় এরশাদ আলী প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ আপন দুই ভাতিজার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী একই গ্রামের মৃত ছবি প্রামানিকের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এরশাদ প্রামানিকের সাথে তার ভাই মমতাজ আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার সকালে এরশাদের সাথে মমতাজের দুই ছেলে আহসান এবং মশালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আহসান এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে এবং মশাল তাকে কিল ঘুষি মারে। এতে এরশাদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন