বিজ্ঞাপন

নেত্রকোনায় জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে “বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশের রূপকার ‍‍“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নেত্রকোনা পৌরসভার হলরুমে শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক হেদায়েত উল্লাহ্ রুমির সুচারু সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক।

বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক মো. নূরুজ্জামান নূরু। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আনোয়ারুল হক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।” তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মুখ্য আলোচক মোঃ নূরুজ্জামান নূরু বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তী রাষ্ট্র গঠনে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। জিয়া স্মৃতি সংসদের ৪৫ বছরের পথচলা শহীদ জিয়ার দর্শনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও নেত্রকোনা পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শই হবে একমাত্র পাথেয়।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের তারাকান্দায় খাল পুনঃখনন ও হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন