বিজ্ঞাপন

সেচ মেশিন ভাঙচুরের ঘটনার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও

খাগড়াছড়ির রামগড়ে সেচ মেশিন ভাঙচুরের ঘটনার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও এবং সংঘর্ষে ঘটনা ঘটেছে| এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং ওসি নাজির আলমসহ অন্তত ১২ জন আহত হয়েছে|

রাবার বুলেট বিদ্ধ হয়েছে চার কৃষক| ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার পূর্ব বলি পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের নেতৃত্বে পূর্ব বলি পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। ফেরার পথে কৃষকের বেশ কয়েকটি সেচ মেশিন ভাংচুর করা হয়। এ সময় কয়েক শত কৃষক ও এলাকার নারী-পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ভ্রাম্যমান আদালতে নিয়োজিতদের ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। লোকজন ইট-পাথর ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।

অপর আহতরা হচ্ছে,কৃষকরা আজাদ হোসেন (২৮)সুমন ত্রিপুরা(২২), নুর হোসেন (২৪),পুলিশ সদস্য জয়নুল আবেদিন (৩৬) নুর মোহাম্মদ (২৫),খোরশেদ আলম (৩৭), আনসার সদস্য নুর মোহাম্মদ (৩৩) সালাউদ্দিন (৩৭) ইউএনও-এর অফিস সহায়ক আবদুল ওহাব (৩০) ও গাড়ী চালক কামাল উদ্দিন।

তবে এ বিষয়ে একাধিকবার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলমকে ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি|

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটে ফাহিমা হত্যা মামলায় গ্রেপ্তার জাকির, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন