বিজ্ঞাপন

চরফ্যাশনে মসজিদের ইমামকে জুতার মালা দিয়ে হেনস্থা, জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

চরফ্যাশনে এক নুরানি, হাফজী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠায় তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে চরফ্যাশন বাজার সদর রোডে উপজেলার আলেম সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে কয়েক শত ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতা অংশ নেন ।এ সময় বক্তারা এই ঘটনাকে আলেম সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) দিবাগত রাতে মাদ্রাজ ইউনিয়নের হাফিজী ও নুরানি মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান নামের এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ উঠায় স্থানীয় একটি মহল ঐ মাদ্রাসা শিক্ষকের গলায় জুতা ও ঝাড়ুর মালা দিয়ে হেনস্থা করে।

মানববন্ধনে ওলামায়ে কেরাম আরো বলেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ বা আইনি প্রক্রিয়া ছাড়াই একজন ধর্মীয় শিক্ষককে জনসম্মুখে এভাবে অপদস্ত করা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

বক্তারা আরও বলেন , যদি কেউ অপরাধ করে থাকে তবে দেশে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিসের নামে সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধনে থেকে মুসলিম উম্মাহর ঐক্য এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার তাগিদ দেওয়ার পাশাপাশি স্পর্শকাতর ইস্যুতে সাধারণ মানুষকে গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার মূল হোতাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আলেমদের একটি দল উপজেলা নির্বাহী অফিসারকে তাদের দাবি সম্মলিত একটি স্মারক লিপি প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফুফুর টাকা হাতিয়ে নিতে ছিনতাই নাটক, ভাতিজা সহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন